নিয়মে নেই, তবু আজীবন সম্মাননায় দুই মৃত ব্যক্তি

নিয়মে নেই, তবু আজীবন সম্মাননায় দুই মৃত ব্যক্তি
Advertisement
Advertisement

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর আবেদন আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের মাঝামাঝি। আওয়ামী লীগ সরকারের পতনের পর জুরি বোর্ড পরিবর্তনসহ নানা কারণে প্রায় দুই বছর পর বৃহস্পতিবার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হলো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুবার সই করা প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের জন্য আজীবন সম্মাননা পুরস্কার পেতে পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু।

এরা দুজনেই মৃত। তারেক মাসুদ ২০১১ সালের ১৩ আগস্ট এক সড়ক দুর্ঘটনায় মারা যান, আব্দুল লতিফ বাচ্চু মারা যান গত ৪ জানুয়ারি। অর্থাৎ দুজন মৃত ব্যক্তিকে দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা পুরস্কার।

অথচ ২০২৩ সালের পুরস্কারের আহ্বানের জন্য পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের দুই নম্বর নিয়মেই বলা হয়েছিল যে, আজীবন সম্মাননার ক্ষেত্রে কেবল জীবিত ব্যক্তিদের আবেদন করতে হবে। অর্থাৎ কোনো মৃত্য ব্যক্তি আজীবন সম্মাননা ক্যাটাগরির জন্য বিবেচিত হবেন না।

এ বিষয়ে জানতে চাইলে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড সদস্য বরকত হোসেন পলাশ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আমরা নাম শুধু প্রস্তাব করতে পারি জুরি বোর্ডের সদস্যরা। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের দেওয়া প্রস্তাবনায় আজীবন সম্মাননায় ওনাদের দুজনের নাম ছিল না।’

আরও পড়ুন

বিষয়টি জুরি বোর্ডের সদস্যদের নজরে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এটি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করেছি। তারা সংশোধনের উদ্যোগ নিয়েছে। আশা করছি ২-১ দিনের মধ্যে হয়ে যাবে।’

জুরি বোর্ডের আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘পুরস্কারের জন্য আবেদন আহ্বানের বিজ্ঞপ্তিতে কী ছিল তা আমাদের জানা ছিল না। কারণ আমাদেরকে যে নিয়মাবলী দেওয়া হয়েছিল তাতে এমন কিছু ছিল না। সম্ভবত ওই জায়গা থেকে এ সমস্যা হয়েছে।’

২০২৩ সালের পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ‘মরিয়ম’, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’। শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার পাচ্ছেন খন্দকার সুমন ‘সাঁতাও’র জন্য।

শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পাচ্ছেন আফরান নিশো ‘সুড়ঙ্গ’র জন্য। ‘সাঁতাও’র জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল। ‘সুড়ঙ্গ’র জন্য শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে পাচ্ছেন মনির আহাম্মেদ (শাকিল), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে ‘ওরা সাত জন’র জন্য নাজিয়া হক অর্ষা। শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খলচরিত্রে পুরস্কার পাচ্ছেন আশীষ খন্দকার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র জন্য। ‘সুড়ঙ্গ’র জন্য শহীদুজ্জামান সেলিম ‘শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে পুরস্কার পাচ্ছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad