আমাকে জয়ী করুন, বিয়ের ব্যবস্থা করে দেব: আশা মণি

আমাকে জয়ী করুন, বিয়ের ব্যবস্থা করে দেব: আশা মণি
ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মণি | ফাইল ছবি
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ ভোটের মাঠ৷ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী ও তার কর্মী-সমর্থকেরা৷ সমস্যা সমাধান আর উন্নয়ন কল্পে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ‘আমাকে জয়ী করলে, সবার বিয়ের ব্যবস্থা করে দেব’–এমন প্রতিশ্রুতি দিয়ে হইচইয়ের সৃষ্টি করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মণি।

বড় বড় রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং ভোটারদের কাছে ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছেন তিনি।

বুহস্পতিবার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই বিচিত্র মন্তব্য করেন।

নির্বাচনী মাঠে তরুণ ভোটারদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন আশা মণি। অনেক তরুণ ভোটার তাকে ঘিরে ধরলে তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, ‘অনেক তরুণ ভাই আমাকে বলছেন, আপা আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশ্যে আমার কথা–আমাকে একটা করে ভোট দিন, আমি জয়ী হলে বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।’

আশা মণির এমন বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে হাস্যরসের জোয়ার। তিনি এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে সেবার নির্বাচনী লড়াইয়ে মাত্র কয়েকটি ভোট পেয়েছিলেন তিনি।

আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে আশা মণিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো জেলায় তিনটি সংসদীয় আসনে নারী প্রার্থী মাত্র দুজন। তাদের মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নূরুন্নাহার বেগম এবং ঠাকুরগাঁও-৩ আসনে লড়ছেন এই আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশা মণি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad