চাঁপাইনবাবগঞ্জে পানি নেওয়াকে কেন্দ্র করে ১ জনকে ‘পিটিয়ে হত্যা’

চাঁপাইনবাবগঞ্জে পানি নেওয়াকে কেন্দ্র করে ১ জনকে ‘পিটিয়ে হত্যা’
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিন বাসু (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষরা। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

‎মঙ্গলবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। ‎

নিহত নাসির উদ্দীন বাসু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে। তিনি প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় ভাড়া থাকতেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ট্যাপে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিনের সঙ্গে পার্শ্ববর্তী নূরী নামে এক নারীর ঝগড়া হয়।

আরও পড়ুন

কথা কাটাকাটির এক পর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডাকলে তারা এসে নাসির উদ্দিনকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

‎চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জানান রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাতের জন্য মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad