বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এসব কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার বিকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের সঙ্গে বৈঠকে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
গণভোট এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকারের নেওয়া কার্যক্রমের প্রতি ইইউ এর পক্ষ থেকে সমর্থন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এ নির্বাচন মনিটর করতে ইউরোপীয় ইউনিয়নের বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর প্রক্রিয়া চলছে। এজন্য একটি টিম এরই মধ্যে বাংলাদেশে কাজ করছে।
আলী রীয়াজ বাংলাদেশের গণভোট ও গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।


