অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭
Advertisement
Advertisement

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে মোট ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ, সূত্রাপুর, মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, পল্লবী, খিলগাঁও, হাজারীবাগ, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, শেরেবাংলা নগর, উত্তরখান, শাহবাগ ও ওয়ারী থানা পুলিশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লালবাগ থানা একজন, সূত্রাপুর থানা দুজন, মিরপুর থানা একজন, মোহাম্মদপুর থানা ১৮ জন, তেজগাঁও থানা একজন, পল্লবী থানা দুজন, খিলগাঁও থানা একজন, হাজারীবাগ থানা তিনজন, যাত্রাবাড়ী থানা চারজন, গেন্ডারিয়া থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা একজন, উত্তরখান থানা একজন, শাহবাগ থানা ১৫ জন এবং ওয়ারী থানা একজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন মো. মনির হোসেন, এস এম জহিরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মো. সাইফুর রহমান ওরফে সাগর, রাকিব, রুদ্র, সাগর, সাখাওয়াত, শুকুর, বাচ্চু, জোবায়ের লিডার জুবায়ের, মুস্তাক রনি, শামীম, রানা ওরফে বুলু, আমজাদ, তৌসিফ, শাহীন ওরফে রাজিব, মনির, ফয়সাল, আলমাস, জুয়েল, তাসলিমা, ফাতেমা ওরফে ফতে, মো. লিমন, হেমা আক্তার, মো. আজিজুল, মো. মিন্টু, মো. ওয়াসিম, মো. ইমরান হোসেন, মো. ইমন, জয় চন্দ্র সরকার, মো. ফরিদুল ইসলাম জয়, মো. শুক্কুর আলী ওরফে ইমন, মো রাব্বি উল্লাহ, ওমর ফারুক, মো. জাহিদুল জাহিদ, ফাতেমা আক্তার ওরফে প্রেমা, মো. জনি, মো. সজিব, নূর শাহীন, মো. ইকরামুল ইসলাম শিপলু, ইমরান শেখ, রাজীব দেবনাথ, আলামিন, মো. মহিদুল ইসলাম, মো. রোমান মিয়া, মো জিহাদ ইসলাম, মো শাহাবুদ্দিন, মো. সেন্টু, নুর ইসলাম, মো. হোসেন, মো. সবুজ, রিফাত হোসেন, জামাল উদ্দিন, মো. তারেক, মো. আক্তার হোসেন এবং মাহমুদ হাসান ওরফে মাহিন।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad