‘গণভোটে ‘হ্যাঁ’ দিলে গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হবে’

‘গণভোটে ‘হ্যাঁ’ দিলে গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হবে’
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করতে ইমামদের দিক নির্দেশনা দেওয়া হয়।

‎চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দীন।

আরও পড়ুন

‎এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হবে। ইমাম ও ওলামায়ে কেরামদের মাধ্যমে সাধারণ ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব ও গ্রহণযোগ্যতা রয়েছে। সেই প্রভাবকে কাজে লাগিয়ে গণভোটের পক্ষে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে ইমাম ও ওলামারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad