লক্ষ্মীপুরে বিদেশি অস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদেশি অস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
লক্ষ্মীপুরে গ্রেপ্তার একাধিক মামলার আসামি হাসান তারেক ওরফে চিতা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরের সদর উপজেলা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ হাসান তারেক ওরফে চিতা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত হাসান তারেক ওরফে চিতা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি। এছাড়া তিনি স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ছোট কাউসারের প্রধান সহযোগী হিসেবে পরিচিত।

যৌথবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. রাহাত খান জানান, যৌথবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ হাসান তারেককে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়।

গ্রেপ্তার আসামি হাসান তারেককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad