ময়মনসিংহে ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বন্ধুর মৃত্যু

ময়মনসিংহে ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বন্ধুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠের সোলার ল্যাম্পপোস্ট ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরের মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭), অপরজন রাকিব মিয়া (২৫)। তবে রাকিবের বাবার নাম পরিচয় এখনো পুলিশ জানাতে পারেনি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ময়মনসিংহ জিলা স্কুলের হোস্টেল মাঠের পরিত্যক্ত টিনশেডের পেছনে সোলার ল্যাম্পপোস্ট চুরি করতে প্রথমে রাকিব তার কাটে। পরে সেটি নামানোর সময় পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় এবং ঘটনাস্থলে মারা যান।

এ সময় বন্ধু হৃদয় তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad