কালাচাঁদপুরে ফ্ল্যাট থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

কালাচাঁদপুরে ফ্ল্যাট থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণীর নাম সাদিয়া রহমান মীম (২৭)। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিম পাড়ায়।

পুলিশ জানিয়েছে, নিহত মীম একটি বারে নাচতেন, পাশাপাশি বিউটি পার্লারেরও ব্যবসা ছিল তার।

আরও পড়ুন

গুলশান বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম জানান, শনিবার রাতে খবর পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে সাদিয়া রহমান মীমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন দেখা গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত তরুণী একটি বারে কাজ করতেন। পশ্চিম কালাচাঁদপুরে ওই ফ্লাটে তার সঙ্গে আরেক তরুণীও থাকতেন। তবে মীমের মৃত্যুর পর ওই তরুণীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে রওনক আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে গুলশান থানার উপ–পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ উল্লেখ করেছেন, শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে যে কোন সময় তাকে গলাকেটে ও উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে সে ধর্ষণের শিকার হয়েছে কি না; সে বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad