চবি: ১৫ মাসের নিয়োগের তথ্য চেয়ে ছাত্রদলের আলটিমেটাম

চবি: ১৫ মাসের নিয়োগের তথ্য চেয়ে ছাত্রদলের আলটিমেটাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সঙ্গে শাখা ছাত্রদলের নেতারা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত ১৫ মাসে যেসব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে বিকালে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কাছে এ দাবি জানান শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

​আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ছাত্রদল ক্যাম্পাসে কোনো ধরনের স্বজনপ্রীতি ও অনিয়ম বরদাশত করবে না। গত ১৫ মাসে যত নিয়োগ হয়েছে, তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের সামনে পেশ করতে হবে। প্রশাসন যদি নির্ধারিত সময়ের মধ্যে এই তথ্য প্রকাশে ব্যর্থ হয়, তবে আগামী রোববার থেকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে ছাত্রদল।’

​এর আগে, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

দিনভর চলা এই কর্মসূচিতে বক্তারা প্রশাসনের বিরুদ্ধে সিন্ডিকেট সভার মাধ্যমে অবৈধ নিয়োগের অভিযোগ তোলেন।

একইসঙ্গে বর্তমান উপাচার্য, দুই উপ-উপাচার্য এবং রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad