টেকনাফে চার কোটি টাকার ইয়াবাসহ আটক ২

টেকনাফে চার কোটি টাকার ইয়াবাসহ আটক ২
টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের একটি বিশেষ টহল দল নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালায়। এ সময় একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সঙ্গে নৌকায় থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

আইনি ব্যবস্থা নিতে উদ্ধার করা ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত নৌকা এবং আটক দুই মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad