কারাগারে থাকা আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু

কারাগারে থাকা আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু
আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোববার রাত নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রলয় চাকী একজন সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ছিলেন। দায়িত্ব পালন করেছেন বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ম সম্পাদক (সংস্কৃতি) হিসেবে।

পাবনার জেল সুপার ওমর ফারুক বলেন, ‘পাবনা জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় গত শুক্রবার সকালে অসুস্থবোধ করলে তাকে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।’

সোমবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পাবনায় নেওয়া হবে বলে জানিয়েছেন স্বজনরা।

প্রলয় চাকী জেলার এক সময়ের সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষি দাস চাকীর বড় ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে তাকে পাথরতলার বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর থেকে তিনি পাবনা জেলা কারাগারে ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad