বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন আটক

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার দক্ষিণ বনশ্রীতে নিজ বাসায় স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলিকে (১৭) গলাকেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন আসামি হোটেল কর্মী মিলনকে আটক করেছে র‌্যাব।

সোমবার ভোরে বাগেরহাট সদর থানার বড় সিংগা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এক ক্ষুদে বার্তায় একথা জানিয়েছে র‌্যাব।

গত শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন লিলি। পরে বিকালে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার একটি ১০ তলা ভবনের সামনের টিনশেড বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লিলি আল রাজী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম সজিব তালুকদার। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়। তিনি বনশ্রীতে একটি খাবারের হোটেল পরিচালনা করেন।

সিসি ক্যামেরার ফুটেজে হত্যাকাণ্ডের আগে ওই বাসায় তাদের হোটেলের কর্মী মিলনকে ঢুকতে দেখা গেছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের পর জানান, লিলি বাবা-মায়ের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। ঘটনার সময় তার বাবা-মা গ্রামের বাড়িতে ছিলেন। বাসায় তার আরেক বোন থাকলেও তিনি তখন বাইরে ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad