সিটি ইউনিভার্সিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

সিটি ইউনিভার্সিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার
সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় সিটি ইউনিভার্সিটির পাঁচ কর্মীকে গ্রেপ্তার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারে সিটি ইউনিভার্সিটিতে কেক কেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ ঘটনায় সিটি ইউনিভার্সিটির পাঁচ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়।এর আগে, সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনার দুর্গাপুর থানার তানভীর আহমেদ, টাঙ্গাইলের নাগরপুর থানার পার্থ হালদার, কক্সবাজার সদর থানার অমিত বিশ্বাস, ভোলার কাজিরহাট থানার নাঈম ইসলাম ও পাবনার ভাঙ্গুরা থানার আব্দুর রহমান। তারা সবাই সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, শনিবার রাতে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভিতরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার মীর আকতার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে আসামিদের আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad