বুধবার সন্ধ্যা থেকে ঢাবি স্টেশনে থামবে না মেট্রোরেল

বুধবার সন্ধ্যা থেকে ঢাবি স্টেশনে থামবে না মেট্রোরেল
মেট্রোরেল। ছবি: বাসস
Advertisement
Advertisement

নিরাপত্তা ইস্যুতে বছরের শেষ দিনের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে না মেট্রোরেল।  

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে স্টেশনটিতে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

কোম্পানির উপপ্রকল্প পরিচালক আহসান উল্লাহ শরীফ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বুধবার সন্ধ্যা ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনটি বন্ধ থাকবে।

তবে বৃহস্পতিবার যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর