ব্রাহ্মণবাড়িয়ায় ইমজার কমিটি: আহ্বায়ক পীযুষ, সদস্য সচিব সেলিম

ব্রাহ্মণবাড়িয়ায় ইমজার কমিটি: আহ্বায়ক পীযুষ, সদস্য সচিব সেলিম
বাম থেকে নতুন কমিটির সদস্য সচিব সেলিম পারভেজ এবং আহ্বায়ক পীযুষ কান্তি আচার্য। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) আহ্বায়ক হয়েছেন এটিএন নিউজের পূর্বাঞ্চল ব্যুরো প্রধান পীযুষ কান্তি আচার্য। সদস্য সচিব হয়েছেন চ্যানেল আইয়ের প্রতিনিধি সেলিম পারভেজ। 

বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশিল মোড়ের আমিন কমপ্লেক্সের এটিএন নিউজের পূর্বাঞ্চল ব্যুরো অফিসে ইমজার কার্যকরী কমিটির সভায় ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

পরে ইমজার সদস্যদের উপস্থিতিতে আগের কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ঘোষিত কমিটিতে সময় টিভির উজ্জ্বল চক্রবর্তী, যমুনা টিভির মো. শফিকুল ইসলাম, এখন টিভির আজিজুল সঞ্চয়সহ মোট ১৩ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

এ সভায় উপস্থিত ছিলেন ইমজার সভাপতি পীযুষ কান্তি আচার্য, চ্যানেল আই প্রতিনিধি সেলিম পারভেজ, সময় টিভির বিশেষ প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মো. শফিকুল ইসলাম, এখন টিভির প্রতিনিধি আজিজুল সঞ্চয়, দেশ টিভির প্রতিনিধি মেহেদী নুর পরশ, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি মাসুক হৃদয়, বৈশাখী টিভির প্রতিনিধি মো. খোকন মিয়া ও স্টার নিউজের প্রতিনিধি আল মাহমুদসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

সভা শুরুর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোক প্রস্তাব নেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর