বান্দরবানে অটোরিকশা উল্টে পর্যটক নিহত

বান্দরবানে অটোরিকশা উল্টে পর্যটক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বান্দরবান-চিম্বুক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক পর্যটক নিহত হয়েছেন।

বুধবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, নিহত পর্যটকের নাম মো. সাগর। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে গুরুত্বর আহত পর্যটককে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর