দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করায় ব্যারিস্টার রুমিন ফারহানাসহ নয়জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বিএনপির সমর্থনে প্রার্থী হচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ হাবিব।
বিএনপির বহিষ্কৃত অন্য নেতারা হচ্ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, শাহ আলম, হাসান মামুন, আবদুল খালেক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তরুণ দে, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ(চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদমেহেদী হাসান পলাশ। তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।


