পূর্ণ বিশ্রামে খালেদা জিয়া

পূর্ণ বিশ্রামে খালেদা জিয়া
লন্ডনে চার মাস চিকিৎসা শেষে ৬ মে ঢাকায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি: বিএনপির ফেসবুক পেজ
Advertisement
Advertisement

লন্ডন থেকে দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ পূর্ণ বিশ্রামে আছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বার্তা সংস্থা বাসস জানায়, চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্য চেকআপ করছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, তিনি ভাল আছেন।

লন্ডন থেকে ঢাকায় ফেরার দীর্ঘ বিমান যাত্রার পর শারীরিক অবস্থা বিবেচনায় তাকে মেডিকেল বোর্ড পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে। সে অনুযায়ী এখন তিনি বিশ্রামে রয়েছেন।

চিকিৎসকরা সূচি অনুযায়ী ‘ফিরোজায়’ গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে চলছে তার তার চিকিৎসা। পাশপাশি মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন তিনি।

আরও পড়ুন

গত দুইদিন তার পরিবারের লোকজন ও নিকট আত্মীয়-স্বজন ছাড়া তেমন কেউ বাসায় যাননি। পরিবারের লোকজনের সঙ্গে তিনি আনন্দঘন সময় কাটাচ্ছেন।

তার চিকিৎসার সবকিছু সমন্বয় করছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসকদের পরামর্শে বাসায় তৈরি খাবার পরিবেশন করা হচ্ছে বিএনপি প্রধানকে।

এর আগে লন্ডনে চার মাস চিকিৎসা শেষে ৬ মে দুপুরে ঢাকায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিমানবন্দর থেকে হাজার হাজার নেতা-কর্মী ও জনতার শুভেচ্ছায় সিক্ত হয়ে সরাসরি গুলশানের বাসভবনে আসেন তিনি। ন। সঙ্গে আসেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শার্মিলা রহমান।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad