রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার আদাবর থেকে একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। এ সময় তিন রাউন্ড তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে আদাবরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির নাম হিমন রহমান শিকদার (৩২)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার দুপুর ২টার দিকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনের (আইএডি) গোপন তথ্যের ভিত্তিতে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হিমন রহমান শিকদারকে গ্রেপ্তার করা হয়।

পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মেহেদির বাড়ি থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন রাউন্ড তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন

মেহেদির বাড়ি আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামি হিমন রহমান শিকদার ও তার সহযোগী মেহেদি নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।

এ ছাড়া, এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানান ডিএমপির উপপুলিশ কমিশনার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad