যুবসমাজকে জনশক্তিতে রুপান্তরিত করা হবে: তারেক রহমান

যুবসমাজকে জনশক্তিতে রুপান্তরিত করা হবে: তারেক রহমান
বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত ‘বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে যুবসমাজকে জনশক্তিতে রুপান্তরিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যুবসমাজকে ভাষা শিক্ষা দেওয়া হবে, বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের জনশক্তিতে রুপান্তরিত করা হবে।

রোববার বিকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত ‘বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে  তিনি এ কথা বলেন।

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার পাশাপাশি চিকিৎসার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হবে, এর সঙ্গে সারা দেশে এক লাখ নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ইন্টারনেট হচ্ছে ডিজিটালের স্তম্ভ। যাদের কাছে ইন্টারনেট ব্যবহার ব্যয়বহুল মনে হবে তাদের জন্য ফ্রি ওয়াই ফাইয়ের ব্যবস্থা করা হবে।

তারেক রহমান ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করে বলেন, জুলাই আন্দোলনে যেসব তরুণ প্রাণ দিয়েছেন তারা দেশের সম্পদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক শিক্ষাবিদ একেএম ওয়াহিদুজ্জামান প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad