হাদি হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ফের ৫ দিনের রিমান্ডে

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ফের ৫ দিনের রিমান্ডে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা মামলার গ্রেপ্তার দুই আসামিকে ফের পাঁচ দিনের রিমান্ড। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার দুই আসামিকে ফের পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। আসামিরা হলেন- সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিম (২৩)।

এদিন হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেন। পরে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদ আদালতে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার ময়মনসিংহের ভিন্ন জায়গা থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এদিন রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী তাদের দুইজনের সাতদিনের রিমান্ড চেয়ে শুনানি করেন।

আরও পড়ুন

আগের শুনানীতে হাদি চিকিৎসাধীন ছিল কিন্তু এখন তিনি আর নেই উল্লেখ করে তিনি জানান, আসামিরা বলেছেন সীমান্ত পারাপারকারী মূল হোতো ফিলিপের সাথে তাদের যোগাযোগ হয়েছে।

তাই তাদের সাথে ফয়সাল করিম মাসুদের অবস্থান ও সম্পর্ক রয়েছে বা মাসুদের অবস্থান নিশ্চিত করার জন্য এবং তদন্তকে ফলপ্রসূ করার জন্য আবার আসামিদের সাত দিনের রিমান্ড প্রয়োজন। এসময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলোনা।

দ্বিতীয় দফার রিমান্ড আবেদনে পুলিশ জানান, ফয়সালকে সীমান্ত দিয়ে পারাপারের মূল হোতা ফিলিপের নাম প্রাথমিক ভাবে জানা গেছে। সুতরাং তার অবস্থান সনাক্তসহ অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না এবং হাদি হত্যার মিশনে কারা যোগাযোগ করছে এসব জানার জন্য আসামিদেরকে পুনরায় সাত দিনের রিমান্ড প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, শরীফ ওসমান হাদি অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটর সাইকেলে থাকা দুর্বৃত্তরা ১২ ডিসেম্বর দুপুর ২ টা ২০ মিনিটে হাদিকে গুলি করে পালিয়ে যায়।

এতে তার মাথা ও ডান কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম প্রাপ্ত হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ার পরে বর্তমানে এ মামলাটি হত্যা মামলায় রূপান্তর করেছেন আদালত। এতে নতুন কয়েকটি ধারা যুক্ত করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের (২৮) এ ঘটনায় গত রোববার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad