ঢাকায় উদ্বোধন হলো আহমদ ছফা সরণি

ঢাকায় উদ্বোধন হলো আহমদ ছফা সরণি
আহমদ ছফা সরণির উদ্বোধনের পর মোনাজাত করেন উপস্থিত অতিথিসহ অন্যরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে প্রখ্যাত চিন্তাবিদ, লেখক আহমদ ছফার নামে। সড়কটির নতুন নাম ‘আহমদ ছফা সরণি’।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে রোববার বিকালে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় নতুন এই সড়কের নামফলক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, ‘আজকের দিনটি আমার জন্য বিশেষ একটি দিন। আহমদ ছফা ১৯৭১ সালের ২৮ জুলাই মুক্তিযুদ্ধের প্রথম গ্রন্থ “জাগ্রত বাংলাদেশ” প্রকাশ করেন। অথচ মৃত্যুর পর তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের অনুমতি দেওয়া হয়নি। আজ এই সড়কের নামকরণের মাধ্যমে আমরা গোটা জাতির কাছে ঘোষণা করছি আহমদ ছফা আমাদের মধ্যেই আছেন।’

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘জুলাই পরবর্তী সময়ে আমরা ন্যারেটিভ-বেইজড গভর্ন্যান্স প্রতিষ্ঠা করতে কাজ করছি। আমি মনে করি শহরে অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয় অবকাঠামোর সাথে শহরের বিভিন্ন গল্প থাকতে হয়, যে গল্প ধরে আগামী প্রজন্ম বড় হবে। সেই গল্পগুলো বাচিয়ে রাখতেই আমরা আমাদের বিভিন্ন স্থাপনার নামকরণ করছি।’

‘এসব নামকরণের মাধ্যমে আমরা সেসব গুণীজনদের স্মরণ করছি, যারা দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন।’

আহমদ ছফা সরণি নামকরণের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন নগরের ইতিহাস, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকারের সঙ্গে নগর উন্নয়নকে যুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad