হাদি হত্যার প্রতিবাদ, চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন বন্ধের দাবি

হাদি হত্যার প্রতিবাদ, চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন বন্ধের দাবি
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে চট্টগ্রামে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ষোলশহর মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

বিক্ষোভকারীরা চট্টগ্রাম-ফটিকছড়ি সড়ক অবরোধ করে রেখেছেন। বিক্ষুব্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিক্ষুব্ধরা চট্টগ্রামে স্থাপিত ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছেন। তাদের দাবি, ভারতীয় হাইকমিশন বন্ধ করে দিতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর