খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুলনা আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এ সময় দেবা (৪৩) নামে আরও একজন আহত হয়েছেন।

এমদাদুল হক মিলন একটি অনলাইন পোর্টালে কাজ করতেন এবং আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মিলন শলুয়া বাজারে অবস্থিত জনতা ব্যাংকের পাশে চায়ের দোকানে বসে ছিলেন। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় চায়ের দোকানে বসে থাকা দেবা আহত হন। দেবাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শাহজাহান বলেন, ‘আমরা দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছি। তদন্ত করে বিস্তারিত জানাব।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর