তফসিলকে স্বাগত, তবে নিরপেক্ষাতায় ঘাটতি দেখছে এনসিপি

তফসিলকে স্বাগত, তবে নিরপেক্ষাতায় ঘাটতি দেখছে এনসিপি
Advertisement
Advertisement

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্বাচনী তফসিল ঘোষণার পর রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সস্মেলনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তফসিলকে স্বাগত জানান।

তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলেও সুষ্ঠু ও নিরপেক্ষতার প্রশ্নে ভোটের আয়োজনে ঘাটতি রয়েছে। কারণ, প্রায়ই জায়গায় আমাদের প্রার্থী ও সমর্থকদের ওপর নানাভাবে হেনস্তা করা হচ্ছে। কেউ যেন বিশেষ সুযোগ না পায় সেটি ইসিকে নিশ্চিত করতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন একটা অধ্যায় শুরু হবে। তবে সরকার, ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও স্বচ্ছতা কাটিয়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, ‘নির্বাচন আচরণবিধিতে যা বলা হয়েছে, আমরা সেগুলো মেনে চলতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছি। অন্যদল না মানলে সেখানে বৈষম্যের সৃষ্টি হবে। সে বিষয়েও ইসিকে খেয়াল রাখতে হবে।’

এনসিপির এই নেতা বলেন, ‘সাইবার বুলিংয়ের মাধ্যমে অনলাইনে নারী প্রার্থীদের হেনস্তা করা হচ্ছে। এ ব্যাপারে মনিটরিং সেল গঠনের প্রস্তাব দিলেও তার উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি। আমরা ইসির কাছে এখনো জোর দাবি জানাচ্ছি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।’

তিনি বলেন, অনেকে সন্দেহ প্রকাশ করেছিল সরকার আদৌও নির্বাচন দেবে কি না। সেই সন্দেহ এবার দুর হয়েছে। ভোটের মতোই গণভোট নিয়ে যে নানারকম চ্যালেঞ্জ ইসির সামনে রয়েছে সেটি আশা করছি ইসি কাটিয়ে উঠবে। কারণ, দেশে পরিবর্তন আনতে হলে এবারের গণভোট খুব গুরুত্বপূর্ণ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad