বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর
গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকার | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আল্লাহকে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার বিকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে এ কথা জানানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আ ফ ম নুরতাজ আলম বাহার বলেন, ‘কেউ না জেনে সৃষ্টিকর্তা বা কোরআন নিয়ে মন্তব্য করলে তা সমাজে বিভ্রান্তি ছড়ায়। বিষয়টি আদালতে গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়েছে। নথিপত্র যাচাই করে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছে।’

আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘আমরা আইনিভাবে জামিন চেয়েছিলাম। যে ধারায় মামলা হয়েছে তাতে আদালত চাইলে জামিন দিতে পারত। তবে জামিন দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আসামির সম্মতি পেলে উচ্চ আদালতে নতুন করে জামিন আবেদন করা হবে।’

এদিকে, জামিন শুনানির সময় আদালত চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। অর্ধ শতাধিক আইনজীবী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে মিছিল করেন। তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনার কঠোর বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

মানিকগঞ্জ আদালত চত্বরে আইনজীবীদের এমন প্রতিবাদ এটি প্রথম বলে জানিয়েছে আদালত সংশ্লিষ্টরা।

এর আগে, গত ৪ নভেম্বর ঘিওর উপজেলার একটি গানের অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ধর্ম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে কোরআনের একটি আয়াত পড়ে তা ভুলভাবে বাংলা ব্যাখ্যা করেন এবং আল্লাহর সৃষ্টিকে ‘আগা-মাথাহীন’ বলে মন্তব্য করেন।

এতে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন। পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় এক মসজিদের ইমাম মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। ঘটনার পর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি চলে।

এ ঘটনায় বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে তৌহিদী জনতার ২০০ জনকে আসামি করে একটি পাল্টা মামলা করা হয়েছে। তবে সে মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad