পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সংকটে থাকা পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদন খারিজ করা হয়েছে।

এ বিষয়ে শুনানি নিয়ে সোমবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন, তিনি আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। শুনানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রউফ।

এর আগে ১৮ নভেম্বর, সংকটে থাকা পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিট করেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন। রিটে রিটে অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিটে প্রস্তাবিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের তাদের বিদ্যমান শেয়ারহোল্ডিং অনুপাতে শেয়ার দেওয়ার বিষয়ে সুরক্ষামূলক ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনা চাওয়া হয়।

গত ৯ অক্টোবর সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad