১ জানুয়ারি থেকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ক্লাস শুরু 

১ জানুয়ারি থেকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ক্লাস শুরু 
Advertisement
Advertisement

আগামী বছরের ১ জানুয়ারি থেকে ঢাকার সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রথম ব্যাচের শ্রেণি কার্যক্রম শুরু করা হবে। সে লক্ষ্যে খসড়া অধ্যাদেশ পরিমার্জনের কাজ চলছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অভিভাবকদের সঙ্গে বৈঠকের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’তে ইতোমধ্যে ৯ হাজার ৩৮৮ জন শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আসন্ন শীতকালীন ছুটি শেষে ১ জানুয়ারি ২০২৬ থেকে তাদের ক্লাস শুরু করা সম্ভব হবে বলে শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ‘খসড়া অধ্যাদেশ’ সংশোধনের দাবিতে একপক্ষের আলটিমেটাম এবং দ্রুত অধ্যাদেশ জারি করে ক্লাস শুরু করার দাবিতে আরেক পক্ষের আন্দোলনের মধ্যেই এই ঘোষণা দিল শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন

অধ্যাদেশের ব্যাপারে মন্ত্রণালয় বলছে, শিক্ষক-কর্মকর্তাদের পদ সংরক্ষণ, কলেজগুলোর স্বাতন্ত্র্য রক্ষা, নারী শিক্ষার সুযোগ সংকোচন না করা, নারীদের জন্য নির্ধারিত কলেজগুলোর মূল বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখা।

এ ছাড়া, স্থাবর-অস্থাবর সম্পত্তিতে কলেজগুলোর মালিকানা সংরক্ষণ, কলেজগুলোতে বিদ্যমান মাধ্যমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত না করা প্রভৃতি বিষয়ে বাস্তবসম্মত এবং বিধিবদ্ধ পদ্ধতি অনুসরণ করে অধ্যাদেশের খসড়া পরিমার্জন করা হচ্ছে।

২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে।

এ ছাড়াও আন্দোলনরত সবপক্ষকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad