জামালপুরের দেওয়ানগঞ্জে দুই বছরের শিশুকে হত্যার ঘটনায় আপন চাচাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে আসামিদের আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় জানা যায়, ২০২৩ সালে দেওয়ানগঞ্জের বাঘারচরে দুই বছরের শিশু নুসরাত জাহান হাবিবা নিখোঁজ হয়। এর দুইদিন পর শিশুটির মরদেহ বাড়ির সামনে থেকে পায় তার পরিবার। এর পরপরই হাবিবার বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন মামলার তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির চাচা আমীর হামজাসহ দুইজনকে গ্রেপ্তার করে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, পারিবারিক কলহের জেরে আসামিরা শিশু হাবিবাকে হত্যা করেছেন।


