লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া | ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভোরে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় গরু আনার জন্য শমশেরনগর সীমান্তের ৮৬৪/পাঁচ নং মূল সীমানা পিলারের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করে। এ সময় সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এতে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্যরাও দ্রুত পালিয়ে আসেন। সীমান্তে গুলির এ ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর