‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে’

‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে’
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির গণসমাবেশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আন্দোলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে বাধ্য করানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার।

শান্তিচুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার রাঙ্গামাটির কুমার সুমিত রায় জিমনেসিয়াম মাঠে জনসংহতি সমিতি আয়োজিত গণসমাবেশে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ও এই চুক্তির বাস্তবায়ন দেখতে চায়। পাহাড়ি মানুষকে সংগঠিত হয়ে আন্দোলনের মাধ্যমে চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করাতে হবে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করারও আহ্বান জানান ঊষাতন তালুকদার।

আরও পড়ুন

তিনি এসময় বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো শঙ্কা কাটেনি। তবে যদি নির্বাচন হয় তাহলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এতে অংশ নেবে।

গণসমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলার সভাপতি ডা.  গঙ্গা মানিক চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ দেওয়ান ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সহসভাপতি রুমেন চাকমা।

সমাবেশের আগে গণসঙ্গীত পরিবেশন করে গিরিসুর শিল্পীগোষ্ঠী।

এদিকে শান্তিচুক্তির ২৮ বছর উদযাপন উপলক্ষে আলাদা আলোচনা সভা আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। পরিষদের মূখ্য নির্বাহী সুবর্না চাকমার সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তব্য রাখেন আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা, সদস্য নুরুল আলম ও ফোদাংতাং রান্দাল, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান ও বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad