ঝিনাইদহে গৃহবধূর পথরোধ করে নির্যাতনের অভিযোগ

ঝিনাইদহে গৃহবধূর পথরোধ করে নির্যাতনের অভিযোগ
ঝিনাইদহে নির্যাতনের শিকার গৃহবধূ হাসনা আরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহে সকালে হাঁটতে বের হওয়া এক গৃহবধূর পথরোধ করে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় ওই নারীর পোশাক ছিঁড়ে ফেলে গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার সকালে সদর উপজেলার দোগাছি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই গৃহবধূ হাসনা আরা ওই গ্রামের নাজমুল বিশ্বাসের স্ত্রী। তার স্বামী নাজমুল বিশ্বাস ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সমর্থক।

ভুক্তভোগীর স্বজনরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দোগাছি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঙ্গে বর্তমান সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে কয়েকদিন আগে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন

দোগাছি ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য শারমিন আক্তার জানান, সকালে গৃহবধূ হাসনা আরা ও দেবরের বউ আঁখি খাতুন গ্রামে হাঁটতে বের হয়। এ সময় গ্রামের হাজামবাড়ি মসজিদ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ সিরাজুল বিশ্বাসের সমর্থক লিটন, বাবুল, রশিদ, সাইফুল, লুতফর, ইমন, মুস্তাকসহ ১০ থেকে ১৫ জন ওই দুই গৃহবধূর পথরোধ করেন। পরে আঁখি খাতুন দৌঁড়ে পালিয়ে গেলেও হাসনা আরাকে বেধড়ক মারধর করেন তারা।

গৃহবধূকে মারধর করে জামা-কাপড় ছিঁড়ে ফেলেন হামলাকারীরা। এ সময় ওই গৃহবধূর গলার চেইন, কানের দুল ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। বর্তমানে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে ওই এলাকার মাতুব্বর সিরাজুল বিশ্বাসের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এক নারীকে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad