ভোলা-বরিশাল সেতু দাবিতে শাহবাগ অবরোধ

ভোলা-বরিশাল সেতু দাবিতে শাহবাগ অবরোধ
Advertisement
Advertisement

ভোলা থেকে বরিশাল যাতায়াতে সেতু নির্মাণের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনকারীরা। এতে ওই সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

পরে তারা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ করার কর্মসূচি ঘোষণা করে। শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন।

পরিস্থিতি মোকাবিলায় শাহবাগ থেকে বাংলামোটরমুখী সড়কে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আন্দোলনকারীদের একজন ইসমাঈল সুমন টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘ভোলা থেকে বরিশাল পর্যন্ত একটি সেতু নির্মাণ আমাদের প্রধান দাবি। যাতায়াতে আমরা চরম দুর্ভোগের শিকার হই। নদী পারাপারের ক্ষেত্রে লঞ্চের ওপরই নির্ভর করতে হয়, ফলে রাতের বেলায় যাতায়াত প্রায় অসম্ভব। চিকিৎসার জন্য কাউকে ঢাকায় আনতে হলেও অনেক সময় পুরো একটি দিন অপেক্ষা করতে হয়।’

আন্দোলনকারীদের সবাই ভোলা জেলা থেকে আগত কিংবা চাকরির জন্য আগে থেকেই ঢাকা ছিল বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad