এয়ার ইন্ডিয়ার চাকা ভাঙার ঘটনায় পুশকার্টের চালক প্রত্যাহার

এয়ার ইন্ডিয়ার চাকা ভাঙার ঘটনায় পুশকার্টের চালক প্রত্যাহার
ফাইল ছবি
Advertisement
Advertisement

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের চাকা ভেঙে যাওয়ার ঘটনায় চালককে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটির কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে একটি কমিটিও করা হয়েছে।

এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশের গ্রাউন্ড হ্যান্ডলিং বিভাগের একটি পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার এ৩২০ ফ্লাইটের চাকা ভেঙে যায়। এতে ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বিমানবন্দরের কয়েকটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিতে ওঠেন ১২৬ যাত্রী। উড্ডয়নের জন্য দরজাও বন্ধ করা হয়। সেসময় গ্রাউন্ড হ্যান্ডলার যখন একটি পুশকার্ট দিয়ে বিমানের সামনের চাকা ঠেলে ওপরে তুলছিলেন, তখন হঠাৎ ঝাঁকুনিতে চাকাটি ভেঙে যায়।

পরে যাত্রীদের বাহনটি থেকে নামিয়ে হোটেলে পাঠানো হয়। রোববার সকালে তাদের কয়েকজনকে অন্য একটি ফ্লাইটে দিল্লি পাঠানো হয়।

আরও পড়ুন

ক্ষতিগ্রস্ত বিমানটি ঢাকার বিমানবন্দরের বে এলাকায় পার্ক করা রয়েছে।

এরই মধ্যে বিমান বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক ক্ষতিপূরণ চেয়েছে এয়ার ইন্ডিয়া।

রোববার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান জানিয়েছেন, এরই মধ্যে ওই চালককে এয়ারপোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। তার অবহেলা প্রমাণ হলে তাকে বরখাস্ত করা হবে।

তিনি বলেন, ‘পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফটের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad