চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা আটক

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা আটক
গ্রেপ্তার হওয়া চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম আসমান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম আসমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানের নেতৃত্বে পরিদর্শক (অপারেশন) হোসেন আলীসহ পুলিশের বিশেষ দল পৌর এলাকার রেলপাড়ায় অভিযান চালিয়ে আসমানকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি সিরাজুল ইসলাম আসমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি। এ মামলায় পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad