আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার বক্তব্য সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যাখ্যায় জানিয়েছেন, তিনি সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা তুলে নেওয়ার কথা বলেননি।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার একটি ইউনিয়নে বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে তিনি শুধু ঐ ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রাণিমূলক মামলা হলে তুলে নেওয়ার কথা বলেছেন। দেশব্যাপী হয়রাণিমূলক মামলা তুলে নেওয়ার কথা বলেননি।
মির্জা ফখরুল বলেন, অনুষ্ঠানে তিনি বলেছেন বিএনপি কখনো আওয়ামী লীগের মতো হয়রাণিমূলক মামলা করতে চায় না। সংবাদমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে বলে বিবৃতিতে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


