ধর্মানুভূতিতে আঘাত: রিমান্ড শেষে হাজতে বুয়েট শিক্ষার্থী

ধর্মানুভূতিতে আঘাত: রিমান্ড শেষে হাজতে বুয়েট শিক্ষার্থী
সহপাঠীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রীশান্ত রায়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে রিমান্ড শেষে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার তিন দিনের রিমান্ড শেষে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান সিরাজ তাকে আদালতে হাজির করে হাজতে রাখার আবেদন করেন। অপর দিকে জামিন চেয়ে আবেদন করেন শ্রীশান্ত।

শুনানির পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাকে হাজতে পাঠানোর আদেশ দেন।

সহপাঠীকে ‘যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের’ অভিযোগ তুলে শ্রীশান্তর শাস্তির দাবিতে ২১ অক্টোবর রাতে বিক্ষোভে নামে বুয়েটের একদল শিক্ষার্থী। বিক্ষোভের মুখে সেদিন রাতেই তাকে হেফাজতে নেয় চকবাজার থানা পুলিশ।

আরও পড়ুন

পর দিন থানায় বুয়েটের সিকিউরিটি অফিসার আফগান হোসেন তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেদিন তাকে হাজতে পাঠানো হয়।

এরপর ২৩ অক্টোবর তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই শাজাহান সিরাজের আবেদনে শ্রীশান্তের বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ যোগ করা হয়।

গত ৩১ অক্টোবর তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। ৫ নভেম্বর তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মো. আরিফুল ইসলাম।

মামলায় বলা হয়, বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থান করে ছদ্ম নাম ‘উইকলি সার্ভিস ৯২৩’ (ইংরেজি) আইডি ব্যবহার করে শ্রীশান্ত মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে গত ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন লেখালেখি করেন। তিনি অনেক ‘অশ্লীল, কুরুচিপূর্ণ, ধর্মীয় বিদ্বেষপূর্ণ’ লেখা পোস্ট করেন। এসব পোস্টে বিদ্বেষপূর্ণ বক্তব্য থাকায় তা অন্য শিক্ষার্থীসহ মুসলিমদের ধর্মানুভূতিতে আঘাত হেনেছে বলে অভিযোগ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad