১৮তম টিএইচএম ডে উদযাপন ও ক্যারিয়ার ফেস্ট-২০২৫ আয়োজিন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
টিএসসি প্রাঙ্গণে সংগঠনের ১৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল দেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও হসপিটালিটি খাত নিয়ে নানা আয়োজন। এই খাতের ভবিষ্যত কেমন হবে, কীভাবে পেশাদার অনুশীলনের চর্চা বাড়ানো যায় তা নিয়ে হয় আলোচনা।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে ছিলেন প্রফেসর ড. সন্তোষ কুমার দেব এবং সভাপতি ছিলেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শরিফুল আলম খন্দকার।
প্যানেল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব সাইফুল্লাহ আহমেদ।
প্যানেল আলোচনায় খাত সংশ্লিষ্টরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা দেন।
আলোচকদের মধ্যে ছিলেন–ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা; সিটিজেনস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) প্রেসিডেন্ট মোহাম্মদ রাফিউজ্জামান; বিপিসি বোর্ডের পরিচালক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি আইএসসির চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল; ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাকাওয়াত হোসেন; সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজ এবং পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি ও প্রেসিডিয়াম মেম্বার তৌফিক রহমানসহ অন্যরা।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রত্যাশা, এই ধরনের মিথস্ক্রিয়া শিক্ষার্থীদের জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং তাদের পেশা জীবনের প্রস্তুতিতে সহায়ক হবে।


