ঝিনাইদহে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝিনাইদহে নদীতে ডুবে আরিয়ান (৫) ও তাসনিম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কাতলামারী (কুঠিবাড়ি) গ্রামের পাশে নবগঙ্গা নদীতে ডুবে যায় তারা।

শিশু আরিয়ান ওই গ্রামের সোহেলের ছেলে এবং তাসনিম তারা মিয়ার মেয়ে।

শিশু দুটির পরিবার জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে শিশু দুইটি নবগঙ্গা নদীর ধারে খেলতে গিয়েছিল। খেলার সময়  আরিয়ান নদীতে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে তাসনিমও পানিতে পড়ে গেছে। অন্য শিশুরা তাদের দেখে বাড়িতে জানায়। পরে পরিবারের লোকজন গিয়ে পানি থেকে শিশু দুইটিকে তোলে। তবে, ততক্ষণে দুইজনই তারা যায়।

কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আল মামুন বলেন, এটা একটা মর্মান্তিক ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad