বিএনপির নোট অব ডিসেন্ট ‘ভাইয়াগিরি’: পাটওয়ারী

বিএনপির নোট অব ডিসেন্ট ‘ভাইয়াগিরি’: পাটওয়ারী
জাতীয় যুবশক্তি আয়োজিত সেমিনারে কথা বলছেন নাসীরুদ্দিন পাটওয়ারী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনে বিএনপির নোট অব ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অব চিটিং।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন নাসীরুদ্দিন পাটওয়ারী।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম অনৈক্যের সৃষ্টি করেছে বিএনপি। নোট অব ডিসেন্ট বিএনপি দিয়েছে ভাইয়াগিরি করার জন্য। নতুন বাংলাদেশে এমনটি করতে দেওয়া হবে না। ঐকমত্য কমিশনে বিএনপি কিছু করতে চাইলে দেশের তরুণরা তা প্রতিহত করবে।’

জাতীয় পার্টির বিষয়ে বিএনপি কোন অবস্থানে আছে সেটিও পরিষ্কারেরও দাবি জানান নাসীরুদ্দিন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘শহীদ মিনারে গিয়ে ড. ইউনূসকেই আইনি ভিত্তি দিতে হবে। এর ব্যত্যয় হলে আমরা মানব না। আমরা মনে করি সুপারিশকৃত সনদ বাস্তবায়নে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে সরকারকে। এতে সই করার একমাত্র এখতিয়ার ড. মুহাম্মদ ইউনূসের। এখানে চুপ্পুর (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) কোনো ক্ষমতা নেই।’

এসময় জামায়াতের অবস্থানেরও সমালোচনা করেন এনসিপির এই তরুণ নেতা।

তিনি বলেন, ‘জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও তারা নিন্মকক্ষে পিআরের কথা বলে আসন নিয়ে দরকষাকষি করছে। এটা এক ধরনের ভণ্ডামি।’

‘জামায়াত বোঝাতে চায় তারা সংস্কারের পক্ষে। আসলে তারা বাস্তবে কিছু আসন বাগিয়ে নেওয়ার জন্য এ ধরনের কথা বলছে। আর বিএনপি সরাসরি বিপক্ষে। সে হিসেবে বিএনপির অবস্থান কিছুটা পরিষ্কার।’

জামায়াত একাত্তরে ভুল করেছে উল্লেখ করে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘এখনও তাদের ওপর ভূত চেপেছে। সে ক্ষেত্রে এনসিপির সম্ভাবনা জায়গায় তৈরি হয়েছে।’

জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, ডা. তাসনিম জারা, ডা. খালেদ সাইফুল্লাহসহ অন্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad