মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে: রিজওয়ানা

মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে: রিজওয়ানা
রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য না দিয়ে মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘আমাদের উচিত শুধু আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেওয়া নয়, বরং মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা।’ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করাই প্রকৃত জলবায়ু নেতৃত্বের প্রমাণ বলে দাবিও করেন তিনি।

এ সময় জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোর বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ না হলে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন এই উপদেষ্টা।

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনের ক্ষতি কেবল অর্থ দিয়ে পূরণ সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, নদীভাঙন, জীববৈচিত্র্য হ্রাস বা মানুষের নিরাপত্তা টাকা দিয়ে ফেরানো যায় না। এজন্য উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ ও জলবায়ু ঝুঁকিকে কেন্দ্রীয়ভাবে বিবেচনায় নেওয়ার বিষয়ে জোর দেন তিনি।

তিনি সতর্ক করে জানান, এখনই উন্নয়ন দর্শনে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হবে। এর সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি তখন আর মানবিক বা টেকসই থাকবে না বলেও মন্তব্য করেন রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক এস এম মঞ্জুরুল হান্নান খান, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহরাব আলী, পরিচালক মির্জা শওকত আলী প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad