রাজধানীতে ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 

রাজধানীতে ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার হাজারীবাগে একটি ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে অর্কিত রাজবংশী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে ভাগলপুর লেনের শিশুটির ফুফুর বাসায় এ ঘটনা ঘটে।

এ সময় স্বজনরা দেখতে পেয়ে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকাল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির ফুপু প্রিয়া রাজবংশী বলেন, ‘তাদের বাসা হাজারীবাগ ভাগলপুর লেন জেলেপাড়া এলাকায়। তাদের বাসা ও তার ভাই রানা রাজবংশীর বাসা পাশাপাশি। আমার ভাইয়ের একমাত্র ছেলে অর্কিত। দুপুরে তার মা তাকে দিয়ে কিছু মাছ আমার বাসায় পাঠায়। পরে মাছ দিয়ে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পর খবর পাই অর্কিত আমাদের ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছে। দৌড়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অর্কিত কখন যে ছাদে গেছে তা টের পাইনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad