জাতীয় সংকটে একসঙ্গে কাজ করবে যুবদল ও যুবশক্তি

জাতীয় সংকটে একসঙ্গে কাজ করবে যুবদল ও যুবশক্তি
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় যুবশক্তির কেন্দ্রীয় নেতাদের। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশ ও জাতির যেকোনো জাতীয় সংকটে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম।

মঙ্গলবার বিকালে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের নেতৃত্বে পল্টনের যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন যুবশক্তির কেন্দ্রীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ মোস্তাফা, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নেসার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহ (প্রেস) ও যুগ্ম সদস্য সচিব সুফিয়ান রায়হান (মিডিয়া)।

শুভেচ্ছা বিনিময় শেষে ঘরোয়া আলোচনায় দুই সংগঠনের প্রধান দেশ ও জাতির সংকট মোকাবিলায় একসঙ্গে রাজপথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন

আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘সংস্কার যেমন জরুরি, তেমনি জরুরি যথাসময়ে জাতীয় নির্বাচন। জাতীয়তাবাদী যুবদল নির্বাচন ও সংস্কার যথাযথভাবে সম্পন্ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যুবকদের সঙ্গে নিয়ে আগামী নির্বাচন বানচালের সব চেষ্টা রুখে দেওয়ার অঙ্গীকার করছি।’

অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির পথে হাঁটছে বাংলাদেশ। আশা করি অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। যুবশক্তি ও যুবদল কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ ও নির্বাচনের জন্য লড়াই করবে।’

দেশ ও জাতির কল্যাণে যুবসমাজের প্রত্যাশা অনুযায়ী ঐক্য ধরে রেখে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় দুই সংগঠনের প্রধান আগামী নির্বাচনে ফ্যাসিবাদী শক্তিসহ দেশবিরোধী যেকোনো অপশক্তিকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে যৌথভাবে মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর