অপহরণের ৮ দিনেও উদ্ধার হয়নি কুমিল্লার স্কুলছাত্র রাকিবুল

অপহরণের ৮ দিনেও উদ্ধার হয়নি কুমিল্লার স্কুলছাত্র রাকিবুল
অপহৃত স্কুলছাত্র রাকিবুল হাসান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লার মুরাদনগরে অপহরণের ৮ দিন পরও উদ্ধার হয়নি নবম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান (১৫)। তার বাড়ি উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুরের দড়িকান্দিতে। মোহাম্মদ হাসানের একমাত্র ছেলে রাকিবুল ১৫ অক্টোবর নিখোঁজ হয়।

পরিবার জানায়, এদিন সকালে প্রতিদিনের মতো ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে যায় রাকিব। কিন্তু স্কুল ছুটির পর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

এর মধ্যে কে বা কারা ফোন করে রাকিবুলের পরিবারের কাছে ১২ হাজার টাকা মুক্তিপণ চায়। এই মুক্তিপণ দিলে তারা তাকে ঘোড়াশাল স্কুল মাঠে ফিরিয়ে দেওয়ার কথা জানায়।

পরে রাকিবুলের বাবা বিকাশে থাকা ৪ হাজার টাকা পাঠালেও তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরই এ বিষয়ে মুরাদনগর থানা, কুমিল্লা পুলিশ সুপার, র‌্যাব -১১ কে জানান রাকিবের বাবা।

র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান বলেন, ‘মুক্তিপণ চেয়ে কল করা নাম্বারটি বারবার লোকেশন চেঞ্জ করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই ওই স্কুলছাত্রকে উদ্ধার করা সম্ভব হবে।’

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ‘পরিবার অভিযোগ করেছে। আমরা ওই ছাত্রকে উদ্ধারের চেষ্টা করছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad