শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০০তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকায় ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ। পরিচালক পর্ষদের ৪০০তম সভা উদযাপনে এদিন কেক কাটা হয়। এছাড়া, বেশকিছু বিনিয়োগ প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় সভায়।
সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ ছাড়াও পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান, মো: মশিউর রহমান চমক, তাহেরা ফারুক, ফকির মাসরিকুজ্জামান, ফকির মনিরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো: আবুল বাশার উপস্থিত ছিলেন।


