নানামুখী ষড়যন্ত্র আছে, ঐক্যবদ্ধ থাকতে হবে: শামসুজ্জামান দুদু

নানামুখী ষড়যন্ত্র আছে, ঐক্যবদ্ধ থাকতে হবে: শামসুজ্জামান দুদু
জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কার্যালয়ের আলোচনা সভায় শামসুজ্জামান দুদু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরতন্ত্রের পতন হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগ দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘নানামুখী ষড়যন্ত্র আছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বুধবার দুপুরে ঢাকারর জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, দেশে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে জনগণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে। তবে সংগ্রাম এখানেই শেষ নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সেই একই ঐক্য, সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা নিজের দল যেমন ধ্বংস করেছেন, তেমনি বাংলাদেশের গণতন্ত্র, নীতি-নৈতিকতা ও আদর্শকেও ধ্বংস করেছেন। তিনি নির্বিচারে হত্যা ও গণহত্যা চালিয়েছেন। দেশের এমন কোনো ব্যাংক নেই যেখান থেকে তিনি ও তার পরিবার লুটপাট করেননি।’

আরও পড়ুন

এ সময় ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ নানামুখী ষড়যন্ত্র আছে। বিভিন্ন দেশের ষড়যন্ত্র আছে.আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পার্শ্ববর্তী একটি দেশ হত্যাকারী ও লুটেরাদের আশ্রয় দিচ্ছে।’

অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেওয়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশবাসী বিশ্বাস করে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে এবং এর মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন – দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, দলের মুখপাত্র শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর