কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক
সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদার আটক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করেছেন কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। পরে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়।

শনিবার রাত ৮টার দিকে নিজ বাসা রাজধানীর গুলশান-১ থেকে তাকে আটক করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শাহেদের বিরুদ্ধে মিরপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে রয়েছে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা।

এদিকে, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় গ্রেপ্তার হন কামাল আহমেদ মজুমদার। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।

ওই বছরের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পরেই কামাল মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শেষে কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়।

দুদকের মামলার এজাহারে শাহেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর