খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত
খালেদা জিয়া সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

বুধবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় যান ফ্রান্সের রাষ্ট্রদূত।

দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন রাষ্ট্রদূত মেরি। তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং কুশল বিনিময় করেছেন।’

যেহেতু রাষ্ট্রদূত তার মেয়াদ শেষ করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন তাই এটি ছিল তার বিদায়ী সাক্ষাৎ, বলেন জাহিদ হোসেন।

এসময় সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর