ডাকসু নির্বাচন: ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ডাকসু নির্বাচন: ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মনোনয়নপত্র বিতরণের শেষ দিনের আগের দিনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে ৬৪ জন প্রার্থী।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ষষ্ঠ দিনে ডাকসুর বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করা ৬৪ জন মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪-৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৩ জন, সম্পাদকীয় পদে ২৩ জন এবং সদস্য পদে ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

হল সংসদ নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১০৮ জন প্রার্থী। এখন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩৮ জন। যার মধ্যে আজকে জমা দিয়েছেন ২৫ জন।

মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘সোমবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। আমরা আশা করছি নির্বাচন করতে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামীকালের মধ্যেই মনোনয়ন সংগ্রহ করে ফেলবে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘যদি কোনো শিক্ষার্থী বিনা কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকেন, তবে কমিটির মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করা হবে।’

জসীম উদ্দিন বলেন, ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই আমাদের সিদ্ধান্ত ঘোষণা করব।’

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে ১৯ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত।

২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৯ জুলাই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সর্বশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad